মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ১:৩৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলে থাকা তুলা-সুতাসহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় মেশিন থেকে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করেন।

ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে।
খবর পেয়ে ডেমড়া, কা ন, নারায়ণগঞ্জ, আড়াইহাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বিকেল তিনটা ৪৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ততক্ষণে কারখানায় থাকা তুলা-সুতা ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি।

নান্নু স্পিনিং মিল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুনে কি পরিমাণ বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন