মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত শের শাহ (রহ.) এর ওরশ মোবারকে অনুদান দিলেন আজমেরী ওসমান

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ১:২১ পূর্বাহ্ণ

হযরত শের শাহ (রহ.) এর  ওরশ মোবারকে  অনুদান দিলেন আজমেরী ওসমান

ফতুল্লা থানার হাজিগঞ্জ রেল লাইন সংলগ্ন হযরত শের শাহ (রহ.) এর প্রতিবারের মত এবারেও বাৎসরিক উরশ মোবারক আগামী ২৮ ও ২৯ জানুয়ারি শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ শে জানুয়ারী রাত ১২ টা ১ মিনিটে গোসল। এ উপলক্ষে হাজিগঞ্জ রেললাইন সংলগ্ন শের শাহ (রহ.) মাজার শরিফে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাৎসরিক উরশ মোবারক উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ছেলে আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষ থেকে প্রতিবারের মত এবারও আর্থিক অনুদান ৫০ হাজার টাকা প্রদান করেছেন।

আজমেরী ওসমানের পক্ষে শুক্রবার রাতে মোঃ ইব্রাহিম অনুদানের টাকা মাজার কমিটির হাতে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, রবিন, রাসেল, শাওন, আঃ রহমান, রনি ও জুয়েলসহ অনেকেই। মোঃ সোহেল ফকিরের সার্বিক তত্বাবধায়নে এ ওরশ মোবারক পরিচালিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন