মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে ছাত্রদল নেতা লিংরাজ খান

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৫:১৩ পূর্বাহ্ণ

আত্মসমর্পণের পর  জামিন নামঞ্জুর, কারাগারে ছাত্রদল নেতা লিংরাজ খান

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নাশরতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খানকে। উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় সোমবার (৯ জনুয়ারি) মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান সহ পাঁচজন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং লিংরাজ খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুবদল নেতা লিংকন খান, মৎস্যজীবী দলনেতা হৃষিকেশ মন্ডল মিঠু ও অলি খোকন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে আদালতপাড়ায় সমর্থকদের মিছিল ও সড়কে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলায় দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন