মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৩:০৪ পূর্বাহ্ণ

৩০ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩০ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বার ভবনের নীচতলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম । আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

এদিকে বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা আনন্দ মিছিল বের করেন এবং বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচন কমিশন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন আদালতপাড়ায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন