মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক রাকিব ও রাজিবের পিতা আর নেই

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ৪:৫২ পূর্বাহ্ণ

সাংবাদিক রাকিব ও রাজিবের পিতা আর নেই

ফটো সাংবাদিক হাসান উল রাজিব ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান উল রাকিবের পিতা আব্দুল আলিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেওভোগ পাক্কা রোড খানকা গলি নিজ বাসায় স্ট্রোক করলে তাৎক্ষনিক চাষাড়া ইসলামী হার্ট সেন্টারে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি নাতনী সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে ফটো সাংবাদিক হাসান উল রাজিব ও সাংবাদিক হাসান উল রাকিবের বাবা মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মহানগর যুবলীগের সাধারণ সস্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চ এর আহবায়ক ও মহানগর যুবদলের নেতা রানা মজিব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক-রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন