বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার থেকে অভিনব কায়দায় রিলাক্স পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতারাকৃতরা হলোঃ-জামালপুর জেলার বকসিগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাছের ছেলে মামুন(৫২),একই জেলা ও থানার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আউয়াল সিদ্দিক (৩০) ও নরসিংদী জেলার শিবপুর থানার ঘাগোটিয়া গ্রামের জুবায়িদ মিয়া(২৭)।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সারে দশটায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মাহবুব আলম স্যার,আমি সহ সঙ্গীয় ফোর্স সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেক পোস্টে অভিযান চালিয়ে রিলাক্স পরিবহনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করি এসময় ৩ মাদক কারবারিকে আটক ও মাদক কাজে ব্যবহৃত রিলাক্স পরিবহনটি জব্দ করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তিনজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে রিলাক্স পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাহ সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন