শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে যক্ষা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নাটাবের মতবিনিময়

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৫:১৪ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে যক্ষা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নাটাবের মতবিনিময়

নারায়ণগঞ্জে ‘যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), নারায়ণগঞ্জ শাখার আয়োজনে সোমবার দুপুরে নগরের বঙ্গবন্ধু সড়কের শাহনেওয়াজ চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ৩০ জন গণমাধ্যমকর্মী মতবিনিময় সভায় অংশ নেয়।

জাতীয় যক্ষা নিরোধ সমিতি, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির আজীবন সদস্য বিল্লাল হোসেন রবিন।

নাটাবের ফিল্ড অফিসার সালেহ আকরামের সঞ্চালনায় নারায়ণগঞ্জের যক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরেন, ব্রাকের ফিল্ড অফিসার মো: শাহআলম ও প্রজেক্ট অফিসার মো: রবিউল আউয়াল।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন