বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ১১:২১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামে সোনারগাঁ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি শফিকুল ইসলাম মাস্টারের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অসহায়-দুস্থ, এতিম ও শীতার্থদের মাঝে ৪০০শতাধিক কম্বল নিজস্ব অর্থায়নে তিনি বিতরণ করেন।

শফিকুল ইসলাম বলেন, আমি অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে ৪০০ শতাধিক কম্বল বিতরণ করেছি। এ শীতের মাঝে আমার আরো শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াগঁাও ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম ,আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, মোহাম্মদ দর্পণ, মোস্তফা মিয়া, মো. নয়ন, দেলোয়ার হোসেন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন