মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মদনগঞ্জে সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপন করলেন মেয়র আইভী

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৩:৩৯ পূর্বাহ্ণ

মদনগঞ্জে সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপন করলেন মেয়র আইভী

বন্দরে ১৯নং ওয়ার্ডের সিটি পার্ক পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেছেন নারায়ণগঞ্জ সিটি করেপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি। বুধবার (৭ নভেম্বর) বিকেলে ৪টায় বন্দর থানার মদনগঞ্জ ল ঘাট সংলগ্ন নির্মাণাধীন এ পার্কের কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

সিটি পার্কটি প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মিত হচ্ছে। পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পার্ক পরিদর্শন কালে উপস্থিত এলাকাবাসী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মেয়র আইভীর সাথে কথা বলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন