বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সদরে বিস্ফোরক মামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৪:৫৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সদরে বিস্ফোরক মামলায়  বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর মডেল থানায় পুলিশের দায়েরকৃত বিস্ফোরক মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপি কর্মী আলী আযম, জুয়েল, হিমু ও সামসুল।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শহরে নাশকতার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন