বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৪:০১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুরাতন একটি বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল হোসেন, জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো. বাদল, জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, থানায় আগের বিস্ফোরক আইনের দায়ের করা মামলার তাদের গ্রেপ্তার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন