বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেওভোগে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | ১০:১২ অপরাহ্ণ

দেওভোগে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- নাসিক ১৪ নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ লিচু বাগ এলাকার রমিজ খানের স্ত্রী তাসলিমা আক্তার (৩২) ও একই ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকার জয়নাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুর রশিদের ছেলে মো. সুরুজ (৩৬)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযোন চালিয়ে ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন