সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিআরডিবি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বেলাল

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ১:২৬ পূর্বাহ্ণ

বিআরডিবি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বেলাল

বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হয়। গত ১২ নভেম্বর শনিবার রাজধানীর রমনা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে বিআরডিবি সদর দপ্তরে কর্মরত উপপরিচালক মো. বেলাল হোসেন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। বেলাল হোসেন এর প্রাপ্ত ভোট ৫৯৫ তার নিকটতম প্রতিদন্ধী জনাব মোঃ শহীদুল ইসলাম এর প্রাপ্ত ভোট ৪৪৬। বিআরডিবির সারা বাংলাদেশের ১০৪৮ জন কর্মকর্তা এ দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানাগেছে, ২০০৪ সালে বিআরডিবিতে কর্মজীবন শুরু করা মো. বেলাল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছিলেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, চৌকস ও বিনয়ী কর্মকর্তা হিসেবে পরিচিত।

বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য ও নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব মো. তরিকুল ইসলাম জানান আমরা আশা করি জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়ের নেতৃত্বে নব নির্বাচিত কমিটি বিআরডিবির কর্মকর্তাদের কল্যানে কাজ করে যাবেন। উল্লেখ্য উক্ত নির্বাচনে সভাপতি ও মহাসচিব সহ মোট ২১ জন নির্বাচিত হয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন