সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন সজল

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ১২:১৯ পূর্বাহ্ণ

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের মা খোদেজা বেগম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সজল।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, আমার মা গুরুতর অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সবাইকে আমার মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের প্রতি দয়া করুন, তঁাকে সুস্থ করে দিন।

জানা গেছে, খোদেজা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তঁাকে গত ৮ নভেম্বর ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের গভীর পর্যেবক্ষণে রয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন