মোঃশাহিন,রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রুপগঞ্জে বিএনপি- জামায়াত নৈরাজ্য ঠেকাতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার ১২ নভেম্বর ঢাকা সিলেট মহাসড়ক ভূলতা এলাকায় উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ভূলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন,রানা,জুনায়েদ হাসান মানিক, শাকিল, শামিম, সজীব আহমেদ সুলতান,আরিফ,রাজু আহমেদ, রাতুল,গোলাকান্দিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিপদ প্রার্থী রাজু আমেদ
এ সময় নাজমুল হাসান সবুজ বলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগির গাজী নেতৃত্বে বিএনপি ও জামাতের সকল প্রকার অপশক্তি মোকাবেলায় উপজেলা ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করে।