মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেফতার ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ

রূপগঞ্জে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেফতার ২

নারায়নগঞ্জের রূপগঞ্জে  নজরুল ইসলাম অপু ও জাহাঙ্গীর মিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম অপু কাঞ্চন কালাদী এলাকার মিজান মিয়ার ছেলে ও জাহাঙ্গীর মিয়া একই এলাকার আব্দুল রব মিয়া ছেলে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের নামে পর্নোগ্রাফি আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চন বাজারে অপু ও জাহাঙ্গীর মোবাইল এক্সেসরিজ ব্যবসার আড়ালে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। র‌্যাব-১ সিপিসি ৩-এর সদস্যরা অপুর দোকানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন