শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার  

রূপগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৬:২৬ অপরাহ্ণ

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার  

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নরসিংদীর আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা আনোয়ারা আক্তার(৪৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিদা আনোয়ারা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কাটা দীঘির পাড়া গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহিদাআনোয়ারা আক্তার ২০০৮ সালে ২ বছরের শিশু রাফিকে অপহরন করে এবং অপহরণের পর আইন-শৃংখলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুটিসহ ধরা পড়ে।

সে ৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পায়। এরপর থেকে আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে। পলতাক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত তার  যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। 

র‌্যাব আরো জানায় গ্রেপ্তারকৃত শাহিদা আনোয়ারা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন