মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিচারের দাবিতে মানববন্ধন

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১:০১ পূর্বাহ্ণ

রূপগঞ্জে  বিচারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে গৃহবধু আছমা বেগমকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী বকুল, শরীফ ও সাইফুলের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে ভুলতার আতলাসপুর এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে সুমা আক্তার বলেন, আমার মা আছমা বেগমের সাথে একই এলাকার আমির বক্সের ছেলে বকুলের সাথে পাওনা টাকা নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে বকুলের ভাই সন্ত্রাসী শরীফ, সাইফুল ও তার মা হেলেনা বেগম আমার বাড়ীতে এসে নগদ অর্থ, স্বর্নালংকার লুট করিয়া আমার মাকে কুপিয়ে গুরুতর জখমসহ শ্লীলতাহানি করে।

এ সময় মানববন্ধনে বক্তারা, সন্ত্রাসী বকুল, শরীফ ও সাইফুলের ফাঁসির দাবি জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন