বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে এনডিই’র সীমানা প্রাচীর ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ আহত দুই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

রূপগঞ্জে এনডিই’র সীমানা প্রাচীর ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ আহত দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার আতলাশপুর এলাকায় গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার ন্যাশনাল ডেভেলাপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ধসে দুইজন আহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় আতলাশপুর গ্রামের কবির হোসেনের কবুতরের খামার ঘর-বাড়িসহ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আহত কবির হোসেনের ভাই নুরুল হাসান (২৫) ও তার ছেলে শিবলী সাদিক (২২) আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কবির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন