বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনায় সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

মো. তপন সরকার, হোমনা থেকে

বুধবার, ১৭ আগস্ট ২০২২ | ৪:৩১ অপরাহ্ণ

কুমিল্লার হোমনায় সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

কুমিল্লার হোমনায় বিএনপি-জামায়াত জোট সরকারের শাসন আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

এই উপলক্ষে আজ বুধবার (১৭ আগস্ট) স্থানীয় এমপি রাজনৈতিক কার্যালের সামনে থেকে হোমনা উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ পালন করে যুবলীগের নেতাকর্মীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন