বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে পূর্ব ঘটনার জেরে লোট ও সন্ত্রাসী হামলা:

বুধবার, ১৭ আগস্ট ২০২২ | ৩:০৯ অপরাহ্ণ

গোলাকান্দাইলে পূর্ব ঘটনার জেরে লোট ও সন্ত্রাসী হামলা:

মোঃ রাজীব হোসেন রাজ: নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার গোলাকান্দা এলাকার মাদক বেচাকেনা ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক নিরীহ ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ১১/৮ /২০২২ ইং তারিখ আনুমানিক রাত ১:৩০ ঘটিকার সময় গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাসি দেলোয়ারের বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্রের সজ্জিত হয়ে একই এলাকার হারুনের ছেলে রাকিব তার একদল সন্ত্রাসী সহযোগিদের নিয়ে হামলা চালায় এতে একই পরিবারের জয়নালের ছেলে শরিফ(২০) সন্ত্রাসীদের চাপাতি ও লাঠি সোটার আঘাতে আক্রান্ত হয়ে মাথায় পিঠে বুকে ও পায়ে রক্তাক্ত কাটা ও মারাত্মক জখম হয়। প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় জয়নালের মোদির দোকান লুটপাট করে এক লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায় এই ঘটনার সন্ত্রাসীদের নাম যথাক্রমে রাকিব পিতা হারুন, কাউসার পিতা হারুন, ফারুক পিতা রহমান, হারুন পিতা রহমান, সুলতান পিতা রহমান, মাসুদ পিতা রহমান, মাসুম পিতা মাসুদ, সর্বসাং গোলাকান্দায় এবং মোঃ আরিফ হোসেন পিতা মৃত আক্তার হোসেন সর্ব থানা রুপগঞ্জ। এ ব্যাপারে দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়াল করে যার নং ২৩, তারিখ ১২-৮-২০২২ ইং।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন