বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী নেত্রী নুপুরকে নিয়ে ষড়যন্ত্র

রবিবার, ২২ মে ২০২২ | ১০:৫৩ পূর্বাহ্ণ

নারী নেত্রী নুপুরকে নিয়ে ষড়যন্ত্র

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর থানাধীন কিল্লার পুল এলাকার বসবাসকারী নারানেত্রী নুপুরকে নিয়ে চলছে বিভিন্ন মহলের গভীর ষড়যন্ত্র। বিগত দিনে আন্দোলন সংগ্রামে এবং আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে নুপুর শত শত নারী কর্মী নিয়ে সমাবেশ সফল করতে ছুটে আসতে দেখা যায়। এলাকার কিছু কুচক্রি মহল তার প্রতি ইশ^ানিত হয়ে সমাজের কাছে তার মান ক্ষুন্ন করতে মিশনে নেমেছে। এ বিষয়ে নুপুর জানান আমাকে জরিয়ে মাদকের সংবাদ করা হচ্ছে যা সম্পুন্ন ভিত্তিহীন। আমি কখনও মাদককে প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দিবো না, তবে রাজনীতি করি অনেকের সাথে পরিচয় থাকতে পারে তাই বলে এই নয় আমি জেনে শুনে কোন মাদক ব্যবসায়ীর সাথে পরিচয় রেখেছি। ইতিপূর্বেও আমাকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করেছে এতে আমার একটাই অপরাধ ছিলো আমি সরকারের রাজনীতিতে বিশ^াসী, আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সুত্রে জানাতে পারি, আমি যেনো সভা সমাবেশে কর্মীদের নিয়ে অংশ গ্রহন করতে না পারি সে কারনে একটি মহল বার বার আমাকে জরিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে যা সম্পুন্ন আইনের পরিপন্থি । সম্প্রতি একটি অনলাইনে দেখা যায় এই ধরনের সংবাদ প্রকাশ করতে, এতে আমি হেয় প্রতিপুন্নর শিকার হচ্ছি। সাংবাদিকদের কলমের কালি শহিদের রক্তের চেয়েও দামি, তাই সকলের প্রতি অনুরোধ করবো না জেনে শুনে কারো মান ক্ষুন্ন করার আগে সত্য যাচাই করে সংবাদ পরিবেশন করার জন্য। আমি একজন নারী কারো ঘরের গৃহীনি সেই সাথে সমাজেও বাস করতে হয়, সেখানে আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালচ্ছেন তারা পুনরায় যদি এই ধরনের সংবাদ প্রকাশ করেন তাহলে আমি বাধ্য হবো আইনগত ব্যবস্থা নিতে। আইনের প্রতি প্রত্যেকেরই শ্রদ্ধাশিল হওয়া উচিৎ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন