শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ | ১১:১৫ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার ২৯ এপ্রিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম (শাহেদ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির রিজভী।

বেলা বাড়ার সাথে সাথে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীগণ সভাপতি সোহেল রানার বাড়িতে জড়ো হতে শুরু করেন। ইফতার শুরুর পূর্বমূহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন