শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার প্রেসক্লাবে মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা

মোঃ জিয়াউর রহমান:

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | ৬:০৪ অপরাহ্ণ

আড়াইহাজার প্রেসক্লাবে মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা

আড়াইহাজার প্রেসক্লাবের উদ্যোগে বুধবার মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদি ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল,অধ্যক্ষ আবদুল্লাহ, সাংবাদিক রফিকুল ইসলাম রানা, শাহজাহান কবির,সফর উদ্দিন প্রভাত, মোঃ জিয়াউর রহমান, শাহজাহান সিরাজ, আলামিন ভূঁইয়া, হাবিবুর রহমান, মোস্তফা কামাল, সোলায়মান, জাইদুল হক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বাবু সমাজের অসঙ্গতি,অন্যায়- অত্যাচার, জনদুর্ভোগ এর পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার ও আহ্বান জানান। তিনি বলেন, সংবাদ মাধ্যম একটি সমাজের দর্পণ। সমাজ তথা একটি দেশের সামগ্রিক চিত্র তুলে ধরতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। বরাবরের মতই আড়াইহাজার প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন