সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সদর চাষাড়ায় সিএনজি হতে চাঁদা আদায়কালে ০২ চাঁদাবাজ গ্রেফতার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ১১:৪৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সদর চাষাড়ায় সিএনজি হতে চাঁদা আদায়কালে ০২ চাঁদাবাজ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার দুপুর ০১,৩০ ঘটিকায়কার সময় র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় রেল গেইটের পূর্বপাশে চলাচলরত সিএনজি হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ মঞ্জুরুল হক @ মঞ্জু (৩৮) এবং ২। মোঃ হেলাল (৩৫)। এসময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৩,৯৯০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় রেল গেইটের পূর্বপাশ হতে চলাচলরত সিএনজি চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক সিএনজি প্রতি দৈনিক ৭০/- থেকে ৮০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। ভ‚ক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সত্যতা পেয়ে একটি চাঁদাবাজ চক্রের উপর নজরদারি করে অদ্য ০৮ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দে দুপুর ১৩.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে চাষাড়া রেল গেইটের পূর্বপাশ হতে চলাচররত সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৩,৯৯০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ মঞ্জুরুল হক @ মঞ্জু (৩৮) এবং ২। মোঃ হেলাল (৩৫)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চাষাড়া রেল গেইটের পূর্বপাশ হতে চলাচররত সিএনজি চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

 

 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন