শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের জাঙ্গালিয়ায় হামলায় নারীসহ আহত ৩

আড়াইহাজার সংবাদদাতা

শনিবার, ১৯ মার্চ ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ

আড়াইহাজারের জাঙ্গালিয়ায় হামলায় নারীসহ আহত ৩

আড়াইহাজারে প্রতিপক্ষের দুদফা হামলায় স্কুল ছাত্রীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, অলিউল্লাহ (৩০), তার বোন ফাহিমা (১৫) ও তার মা আনোয়ারা বেগম ( ৪০)।

আহত অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহাঙ্গীরসহ তার লোকজন তার বাড়িতে গিয়ে তার মা আনোয়ারা বেগম ও বোন ফাহিমাকে মারধর করেন। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে শুক্রবার দুপুরে থানা পুলিশ ঘটনা তদন্ত করতে যায়।

তিনি আরো জানান, ওই দিনই দুপুরে পুলিশ চলে যাওয়ার পর হামলা কারীদের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে আমি জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি জাঙ্গালিয়ায় যাওয়ার পথে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন