শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | ৯:৩৬ অপরাহ্ণ

আড়াইহাজারে সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধন্দী গ্রামে সড়কের পাশে লাগানো বেশ কয়েকটি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তার নাম ইলিয়াস সরকার। তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

এব্যাপারে গাছের মালিক মোঃ খায়রুল বাসার সবুজ জানায়,, মো.ইলিয়াস সরকার এর নেতৃত্বে আমার মালিকানাধীন আঞ্চলিক সড়কের ধন্দী এলাকায় বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন ইলিয়াস মেম্বার।

তার অভিযোগ, বেশ কয়েকবছর আগে ওই সড়কটির পাশে গাছ লাগানো হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটির সৌন্দর্য বর্ধনেও ভূমিকা রাখছে এসব গাছ। কিন্তু কোন প্রকার মালিকের অনুমতি ছাড়াই এসব গাছ কাটছেন ইলিয়াস মেম্বার । তারা বাধা দিতে গেলে সব মহলকে ম্যানেজ করে এসব গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন ইলিয়াস । এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোঃ খায়রুল বাসার সবুজ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন