শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৪টি রাম দা ও তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার

আড়াইহাজার সংবাদদাতা :

শুক্রবার, ১১ মার্চ ২০২২ | ৪:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে ৪টি রাম দা ও তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার

শুক্রবার সকাল হতেই গ্রামবাসীর চক্ষু চড়কগাছ ! সেই ব্রাক ব্যাংকের সামনে পড়ে ছিল ৪ টি বড় রাম দা ও ১ টি তালা ভাঙ্গার শাবল জাতীয় যন্ত্র। গ্রামে আবারো আতঙ্ক ছড়িয়ে পরে। হয়তোবা আশে-পাশে কোথায় ডাকাতি সংঘটিত হল কিনা।

পরে জানাযায় কোন অঘটন ঘটেনি। গ্রামবাসীর খবরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। এ ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামে ।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো: আনিচুর রহমান জানান, হয়তো ফের ডাকাতি কিম্বা ঝগড়া ফ্যাসাদ করার অভিপ্রায়ে দুর্বৃত্তরা ব্রাক ব্যাংকের সামনে দেশীয় অস্ত্রগুলো ফেলে রেখেছিল। কারা এ ধরনের অপরাধমূলক কাজ করেছে এ বিষয়ে তদন্ত চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন