আড়াইহাজারে কভার্ড ভ্যান চালককে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয়া হয়েছে নগদ টাকাসহ সাড়ে নয় লাখ টাকর পণ্য। এ রোববার ভোরে ঘটনাটি ঘটলে ও গতকাল মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
এমিগো নীট ফ্রেব্রিক্স এর সত্ত¡াধিকারী আব্দুল জলিল জানান, চালক গত শনিবার রাত আটটার দিকে চট্রগ্রাম বন্দর হতে আমদানীকৃতপন্যসহ কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-২২১৮)গাজীপুর কালিগঞ্জ খলাপাড়া এলাকার রপ্তানীমুখী প্রতিষ্ঠান এমিগো বাংলাদেশ লিমিটেড এর উদ্দেশ্যে রওয়ানা হয়। রোববার ভোর চারটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় একটি বাসের মাধ্যমে কভার্ড ভ্যানের গতিরোধ করে ডাকাতদল অস্ত্রের মুখে চালক রবিউলকে তাদের বাসে নিয়ে মারধর করে চোখ ঁেবধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা লুটে নিয়ে। পরে তাকে বাসে এদিক ওদিক ঘুরিয়ে মদনপুর লেডিস পাম্প সংলগ্ন এলাকায় তাকে ফেলে দেয়।
আর কভার্ড ভ্যানে থাকা ৯ লাখ ৩৩ হাজা ৮শ’৬৮ টাকা মুল্যে পাঁচ হাজার ৫শ’৫১ গজ ফ্রেব্রিক্স লুটে নিয়ে কভার্ড ভ্যানটি রূপগঞ্জে গ্রীণ ইউনিভারসিটির সামনে রেখে চলে যায়। এ ঘটনায় মঙ্গলবার তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। আহত চালক হলেন বগুরা জেলার শেরপুর থানারটাউন কলনী এলাকার হযরত আলী ছেলে রবিউল ইসলম (২৫)।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পুলিশ লুটকৃত মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে।