শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে অর্থদন্ড

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৬:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে অর্থদন্ড


আড়াইহাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এবং মাস্ক পরিধান না করে হোটেলে খাবার বিক্রি করায় ৭ জন চাল ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা ও ১ জন হোটেল ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এই জরিমনা আদায় করেন।

সহকারী কমিশনার ভুমি আরাফাত মোহাম্মদ নোমান জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করণে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে বাজারের সুমন, জহিরুল হক, মোস্তফা, হাবিব, জজ মিয়া ও মাহফুজুর রহমানের দোকানে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং সকলকে সতর্ক করা হয়।

অপর দিকে উপজেলার গোপালদী বাজারে নাজিম উদ্দিনের হোটেলে মাস্ক পরিধান না করে খাবার বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সহকারী কমিশনার ভুমি আরো জানান, প্রাথমিক ভাবে এদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন