সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ টি ইউপির নির্বাচনে বৈধ অস্ত্র বহন নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ৩:০৩ অপরাহ্ণ

১০ টি ইউপির নির্বাচনে বৈধ অস্ত্র বহন নিষেধাজ্ঞা

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
৪র্থ ধাপে নারায়ণগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত নির্বাচনি এলাকায় সকল ধরণের অস্ত্র (বৈধ হলেও) বহন করতে নিশেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গনমাধ্যমের কাছে প্রেরিত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে নিশেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ১০টি ইউপিতে (সাতগ্রাম, দুপ্তারা, ব্রাক্ষ্মন্দী, ফতেপুর, মাহমুদপুর, হাইজাদী, উচিতপুরা, খাগকান্দা, বিশনন্দী ও কালাপাহাড়িয়ায়) ও সদর উপজেলার ফতুল্লা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উক্ত নির্বাচনি এলাকায় অস্ত্র বহন ও প্রদর্শন করা সম্পুর্ন নিষেধ করা হলো। সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী এ আদেশের বহির্ভুত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন