বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের প্রান!

শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ | ১১:৪৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের প্রান!

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় ইট বোঝাই ট্রাকের (কুমিল্লা-ট-৩৪২৫) চাপায় রিকশা আরহী বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাষাঢ়াস্থ ডাকবাংলার সামনে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহত বাবা আলতাফ (৪৫) এবং তার ১৪ বছরের মেয়ে বেলী।

জানা গেছে, তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।

ঘটনার বর্ননা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা ও মেয়ে রিকশায় জোগে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন, ঠিক ওই সময়ে ইট বোঝাই করা একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু ঘটে। আহত হয় রিকশা চালক।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ইট ভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন