শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগ নেতা মোফাজ্জল হোসাইন সূর্য

বিশেষ প্রতিনিধি

সোমবার, ১০ মে ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

আড়াইহাজারবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগ নেতা মোফাজ্জল হোসাইন সূর্য

নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন সূর্য। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

মোফাজ্জল হোসাইন সূর্য বলেন, আমি ছাত্র জীবন হতে রাজনীতিতে জড়িত, দীর্ঘ দিন ধরে আড়াইহাজারের গণমানুষের নেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইয়ের দিক নির্দেশনায়, দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামী দিনে যেন জনগণের পাশে থেকে কাজ করে যেতে পারি, তার জন্য সকলের দোয়া কামনা করছি। করোনা পরিস্থিতিতে আমাদের আড়াইহাজারের অভিভাবক নজরুল ইসলাম বাবু ভাই সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি নিজস্ব তহবিল থেকে মাননীয় সাংসদ অসহায় দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করে যাচ্ছেন। মমতাময়ী ভাবী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইয়ের সহধর্মিণী ডাঃ সায়মা আফরোজ ইভা এর সুযোগ্য নেতৃত্বে উপজেলার অধিবাসীদের করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আড়াইহাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আমি আশা করি আগামী দিনে আমরা করোনার হতে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ্।

সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন