শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনগণের সেবক হতে চাই

শুক্রবার, ১৯ মার্চ ২০২১ | ৩:৪৮ অপরাহ্ণ

কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনগণের সেবক হতে চাই

রাজিব হোসেন রাজু : রুপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন। তার নিজ ওয়ার্ডের জনগণের কাছে দোয়া চেয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেন । কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইসমাইল হোসেন সব সময় সমাজে অবহেলিত নারী পুরুষের জন্য একজন নিবেদিতপ্রাণ। এই তরুণ আওয়ামী লীগ নেতা সব সময় মানুষের জন্য তার মন কাঁদে। যদি গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের উপকার করতে পারে তাহলে তার কাছে অনেক আনন্দ জাগে। ইসমাইল হোসেন ছোটবেলা থেকেই একজন পরোপকারী গরীব মেহনতী মানুষের বন্ধু সৎ যোগ্য ও নিষ্ঠাবান যার ভিতরে কোন ধরনের অহংকার নেই। এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। অত্র এলাকায় তার একটি পরিচিতি রয়েছে। ইসমাইল হোসেনের দীর্ঘদিনের পরিকল্পিত তিনি তার ওয়ার্ড থেকে নির্বাচন করবে এবং নির্বাচনে বিজয় হয়ে সমাজের অবহেলিত মানুষের মাঝে থাকবেন। কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী। মোঃ ইসমাইল হোসেন বলেন বিগত দিনে যিনি আমাদের ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন তার মাধ্যমে আমরা তেমন কোনো উন্নয়ন দেখতে পাইনি। যার কারণে আমার ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচন করার জন্য দাঁড় করিয়েছেন। জনগণের অনুরোধ রাখতে গিয়ে আমি রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজেকে জাগ্রত করেছি। শুধু তাই নয় এলাকাবাসী আমাকে বলেন তুমি সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি। তাই জনগণের কথা ভেবে সামনের নির্বাচনের দিকে আমি অগ্রসর হচ্ছি। আমার নিজ ওয়ার্ড বাসীর কাছে একটাই দাবি সবাই একসাথে আমার জন্য কাজ করবেন। আমিও আপনাদের কথা দিলাম যদি আমি নির্বাচনে বিজয়ী হই তাহলে যতদিন আমি বেঁচে থাকব আপনাদের সেবা করে যাব। এটাই আমার এবারের নির্বাচনী প্রতিশ্রুতি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন