রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বাচলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ৬:১৪ অপরাহ্ণ

পূর্বাচলে মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন,  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
রূপগঞ্জ সংলগ্ন পূর্বাচলের পারাবরতার জয়নাল চত্ত্বরে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিকালে এ সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে এলাকাবাসী সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ চক্রকে গ্রেফতার করা না হলে এশিয়ান বাইপাস সড়ক অবরোধসহ নানা কর্মসূচির আলটিমেটামের ঘোষণা দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পারবরতা এলাকার এরশাদ, তার স্ত্রী ও জুয়েল সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে পারবরতা, কালিকুঠিসহ আশপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছে। পুলিশের এক কর্মকর্তার ভাই পরিচয়ে দাপট দেখিয়ে তারা দেদার এ ব্যবসা করছে। মাদক ব্যবসার পাশাপাশি এ চক্রটি সাধারণ আদিবাসীদের জিম্মি করে ভয় দেখিয়ে প্লট হাতিয়ে নিচ্ছে। তেমনই একজন ভুক্তভোগী পারবরতার শরিফ মিয়া। তার ছোট ভাই ডালিম মিয়াকে নেশাদ্রব্য পান করিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জালিয়াতি করে প্লট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় শরিফ মিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। অভিযোগ তুলে নেওয়ার জন্য চক্রটি তাকেও বেশ কয়েকবার হুমকি দেয় ও তাকে উল্টো মাদক ব্যবসায়ী বানিয়ে অপপ্রচার চালায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ সিন্ডিকেট চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় কয়েক হাজার মানুষ। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ বাহিনীকে গ্রেফতার করা না হলে এশিয়ান বাইপাস সড়ক অবরোধসহ নানা কর্মসূচি দেওয়া হবে। নাগরি ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা বিএনপির শাহাদাত হোসেন নাসিম, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, হান্নান মোল্লা, মোবারক মিয়া, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব হোসেন, কালীগঞ্জ থানা মহিলা দলের যুগ্ম সম্পাদক আমিরুন বেগম প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন