বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের লেঙ্গুরদীতে ডাকাতি,টাকা ও মালামাল লুট

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | ৪:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারের লেঙ্গুরদীতে ডাকাতি,টাকা ও মালামাল লুট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকায় এক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয় মো. কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার (পিতামৃত তাহের আলী মুন্সী ভূঁইয়া) একতলা বাড়ীর কিচেন রুমের জানালা ভেঙে অজ্ঞাতপরিচয় ১০/১২ জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা বাড়ীর লোকজনকে মারধরের ভয় দেখিয়ে নগদ ৩ লাখ ৫৬০০০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০,০০০ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড ফোন এবং দুটি বাটন মোবাইল লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন