রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়নে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত।বৃহস্পতিবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ূন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক এরফান উদ্দিন, যুগ্ম সম্পাদক রিয়াদ ভূইয়া কিরণ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার।