মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক ব্যাখ্যা

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | ৮:০৪ অপরাহ্ণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক ব্যাখ্যা

ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেড এর আবাসন প্রকল্প “পূর্বাচল ইস্টউড সিটি” (কাঞ্চন, রূপগঞ্জ) এর সম্মানিত প্লট ক্রেতা/গ্রাহক ও শুভানুধ্যায়ী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “পূর্বাচল ইস্টউড সিটি” গত প্রায় ১৫ বৎসর যাবত প্রয়োজনীয় সকল সরকারী দপ্তর হতে ছাড়পত্র/অনাপত্তি সনদ গ্রহণ পূর্বক অত্যান্ত সুনামের সাথে আবাসন ব্যবসা পরিচালনা করে আসছে।

ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেড এর আবাসন প্রকল্প “পূর্বাচল ইস্টউড সিটি” এর নামে যথাযথ কর্তৃপক্ষ এর অনাপত্তি/অনুমোদন সনদ নাই মর্মে কতিপয় স্বার্থান্বেষী, অসাধু ও কুচক্রি মহলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে গত ২৪/০৭/২০২৫ ইং তারিখে স্থানীয় প্রশাসন একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের বিষয়বস্তু সম্পর্কে কোন প্রকার সত্যতা যাঁচাই না করে উদ্দেশ্যমূলক ও ভিন্নভাবে সংবাদ উপস্থাপন করে আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার ও প্রকাশ করে যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন এবং আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং কর্তৃপক্ষ আমাদের উপস্থাপিত প্রয়োজনীয় কাগজপত্রে সন্তুষ্ট হয়ে সকল কার্যবলী চলমান রাখার নির্দেশ দেন। যাহা আমাদের সকল গ্রাহক ও সুভানুধ্যায়ীদের সদয় অবগতির জন্য জানানো হলো।

নিবেদক
কর্তৃপক্ষ
ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেড (পুর্বাচল ইস্টউড সিটি)। www.purbachaleastwoodcity.com




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন