মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | ৬:১৫ অপরাহ্ণ

রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযুক্ত দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া।

ভুক্তভোগী নাজমুল হোসেন দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া উত্তেজিত হয়ে নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন কে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক নাজমুল হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদোত্তর দিতে পারেননি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন