শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

শনিবার, ০৫ জুলাই ২০২৫ | ৩:১১ অপরাহ্ণ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

সোহেল কবির,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

পারভেজ আমলাবো আজিজ মোল্লার বাড়িতে ৫ম তলায় ভাড়া থাকতেন।

পারভেজ পাবনা জেলার সদর থানার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ভবনের অন্য ফ্ল্যাটের ভাড়াটিয়া কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে যায়। এ সময় পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির সবাইকে খবর দেয়। পরে তারা পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, দুপুরের যেকোনো এক সময় পারভেজকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন