সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে  হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলমুক্ত অভিযান  

সোমবার, ২৩ জুন ২০২৫ | ৮:৪৮ অপরাহ্ণ

রূপগঞ্জে  হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলমুক্ত অভিযান  

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে  ভূলতা হাইওয়ে পুলিশ । সোমবার সকাল ১০ টায় উপজেলার ভুলতা -গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া মহাসড়কে অবৈধভাবে রাখা রেন্ট-এ-কার সরিয়ে দেয়া হয়।  ভূলতা হাইওয়ে পুলিশ  ইনচার্জ মোঃজাহানূর আলী  , হাইওয়ে পুলিশ সাব ইন্সপেক্টর  নজরুল  , রেকার ইনচার্জ  সোহেল ও সঙ্গী ফোর্স সহ

ভুলতা গাউছিয়া ৪ লেন বিশিষ্ট ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে ২ লেন সড়ক দখল করে রেখেছে ফুটপাত ব্যবসায়ীরা। ভ্রাম্যমান দোকানে করে সবজি, ফলমূল, মিষ্টি, নুডুস, হালিম, পিঠা,মাছ-মাংস বিক্রি করে। তাছাড়া রেন্ট- এ-কার ও অবৈধ থ্রি হুইলার দখলে নেয় মহাসড়ক। দেখলে মনে হবে যেন মহাসড়কে বাজার বসেছে।

ভূলতা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ জাহানুর আলী  জানান, ফুটপাত ব্যবসায়ীরা যাতে মহাসড়ক দখল করতে না পারে সেজন্য প্রয়োজনে প্রতিদিন অভিযান পরিচালিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন