সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

শনিবার, ১৪ জুন ২০২৫ | ৭:১০ পূর্বাহ্ণ

রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

সোহেল কবির,স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেন(১৬) হত্যা মমলার আসামী গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি হাসান(১৬) ও ফারুক মিয়ার ছেলে সিয়াম মিয়াকে(১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৩জুন শুক্রবার উপজেলার ভোলাবো গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গত ১৮ এপ্রিল বিকেলে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেনকে তার বন্ধু শাহিন মিয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গত ১৯এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। জুবায়ের হোসেনের বুকে ও মাথায় আঘাতের পর শ্বাসরোধে তাকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত জুবায়ের হোসেনের মা মিনারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন