শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলিবষর্ণ, ব্যবসায়ী নিহত

বুধবার, ১১ জুন ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলিবষর্ণ, ব্যবসায়ী  নিহত

সোহেল কবির,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাব্বির হোসেন খোকা নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদলের নারায়ণগঞ্জ জেলার সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবু গুলিবর্ষণের ঘটনা ঘটায়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন । এলাকাবাসী ছাত্রলীগ নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন ।

নিহত মামুনের বড় ভাই জানায় , তার ভাই মুদি দোকান ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন এই সময় রাস্তা দিয়ে যাবার পথে ছাত্রদল নেতা বাবু ও তার বাহিনী এলোপাথাড়িভাবে গুলি করে সেই গুলি তার ভাইয়ের মাথায় লাগে । পরে তাকে স্থানীয় ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠান , সেখানে রাতে সে মারা যায়। এসময় তারা বাবুর ফাঁসি দাবি করেন।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানায়, মাঝিপাড়া এলাকায় একটি গুলি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমরা একটি মামলা নিয়েছি মামলাটা তদন্ত দিন অবস্থায় আছে । গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। যারা এই ঘটনায় জড়িত গ্রেফতারের জন্যে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়েছি অভিযান অব্যাহত আছে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন