মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

বুধবার, ২৮ মে ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ

রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : অপারেশন ডেবিলহান্ট অভিযানে  নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার মিয়া বক্সের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভূমি দস্যুতাসহ নানা অপকর্মে লিপ্ত ছিল দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম। ৫ আগষ্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ডাকা দেয় সে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে গত কিছুদিন ধরে ফের এলাকায় নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৮ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত নজরুলকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন