শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বাচলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২:৫৪ পূর্বাহ্ণ

পূর্বাচলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল তিনশো ফিট সড়কে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা(২০) নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টারদিকে সড়কে বালু ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা রাজধানীর শেওড়া পাড়া এলাকার মতু মোল্লার ছেলে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাতে বাণিজ্য মেলা থেকে বেপরোয়া গতি একটি মোটরসাইকেল কুড়িল বিশ্বরোডের দিকে যাবার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে মোটরসাইকেল আরোহী সুমন মোল্লা । খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন