মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্লট বঞ্চিত আদিবাসীদের প্লটের দাবিতে সংবাদ সম্মেলন

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ৭:৪৪ অপরাহ্ণ

প্লট বঞ্চিত আদিবাসীদের প্লটের দাবিতে সংবাদ সম্মেলন

সোহেল কবির,স্টাফ রিপোর্টার :

পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ , মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানীমুক্ত রাজউকের সেবাসহ অবৈধভাবে পাওয়া সব প্লট বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নং সেক্টর এলাকায় স্থানীয় প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, পূর্বাচলে সাড়ে ৬ হাজার একর জমির মাঝে ৭০ হাজার আদিবাসী ছিলো। যাদের মাঝে   হাজারের অধিক প্রকৃত আদিবাসি বিগত সময়ে তুচ্ছ জটিলতায় প্লট বঞ্চিত হয়েছেন। অথচ আওয়ামীলীগের নেতাকর্মীরা এখানকার বাসিন্দা না হয়েও হাজারের অধিক প্লট হাতিয়ে নিয়েছে। তবে সম্প্রতি  অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস পূর্বাচলে অবৈধভাবে বরাদ্দকৃত প্লট বাতিলের ঘোষণা দিয়েছেন।আমরা আশাবাদি।  কিন্তু প্রকৃত আদিবাসীদের প্লট নিয়ে এখনো ঘোষনা দেননি। তাই অবিলম্বে এখানকার আদিবাসীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষিতে রাজউক মসজিদের ৩ কাঠার পরিবর্তে ৬ কাঠা, বিদ্যালয়ের মাঠ সংযোজন,  স্টেডিয়াম ও সড়কের নাম পরিবর্তনের দাবী আমলে নিয়েছেন। এসব দ্রুত বাস্তবায়নের দাবী জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আদিবাসিদের মাঝে আরও উপস্থিত ছিলেন, তৈয়বুর মাস্টার, মনির হোসেন মানিক মিয়া, আনোয়ার আব্দুল্লাহসহ অন্যান্যরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন