মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ

রূপগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ভুলতা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ আলী আশরাফ মোল্লা
এসময় তিনি বলেন, ‘ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে।

গত কয়েক দিন যাবত আমরা সতর্কতামূলকভাবে সড়ক থেকে সরে যাওয়ার আহবান জানাই। আজকে দুপুর বারোটা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাইল এলাকায় অবৈধভাবে বসানো ফুটপাত ও স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, শিক্ষার্থ, সাধারণ ও পথচারীরা




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন