মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৪২ অপরাহ্ণ

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। এদিকে, পরিবারের অভিযোগ মাদক ও পাওনা টাকাকে কেন্দ্র করেই সোহেলকে হত্যার পর লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সোহেল মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার এর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া দীর্ঘদিন যাবৎ ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১১ টার সময় বাড়ির মালিক ও আশে পাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন সোহেল। শুক্রবার সকাল ৯ টার দিকে প্রতিবেশীরা রুমের দরজা খোলা অবস্থায় সোহেলের লাশ জানালার সাথে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা ধারনা করছে ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তারা।
সোহেলের ভাই শরীফ জানান, তার ছোট ভাই সোহেল সুদ ও মাদক সেবন ও বিক্রি সঙ্গে জড়িত ছিলো। এর কারণে সোহেল নিজের বাড়িতে না থেকে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া ছিলেন। মাদক ও অথবা সুদেও পাওনা টাকাকে কেন্দ্র করে সোহেলকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের লাশ জানালায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুতলা বিল্ডিং এর এক রুমের জানালাং ঝুলন্ত অবস্থায় থাক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন