শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পিকনিকে এসে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

রূপগঞ্জে  পিকনিকে এসে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

সোহেল কবির স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ট্রলারে পিকনিক করে ফেরার পথে বখাটেদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ইজিবাইক চালক রাজিবের(৩১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজিব গাজিপুরে কালীগঞ্জের হরদি এলাকার আব্দুল হকের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে নৌ পুলিশের এসআই মোস্তফা জানান, রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে হরদি এলাকা থেকে পিকনিক করার জন্য রাজিব সহ তার ৩০ জন বন্ধু ট্রলার যোগে ঘোড়াশালের উদ্দেশ্যে রওয়ানা হয়।

১০ টার দিকে ফেরার পথে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তারাইল এলাকায় পৌছেলে কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পনির হোসেনের ছোট ভাই শহিদুল, রবিউল, রাশেদ, আরিফ, সিয়ামসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকা যোগে হামলা চালায় পিকনিকের ট্রলারে। হামলাকারিরা বাদল, রাব্বি, রুবেলসহ কমপক্ষে ১০জনকে পিটিয়ে আহত করেন।
এসময় বাচার জন্য ট্রলারে থাকা পিকনিকে লোকজন নদীতে লাফিয়ে পড়ে সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ইজিবাইক চালক রাজিব। বহু খোজাখুজির পর না পেয়ে নিখোজের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে মঙ্গলবার বেলা ১১ টারদিকে তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদীতে ১ যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন