মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | ৪:৫৮ অপরাহ্ণ

রূপগঞ্জে   জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

সোহেল কবির,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ি ঘেরাও করে রেখেছে এন্টি টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই বাড়িটি ঘিরে রেখেছেন তারা।
এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে একজন ‌‘জঙ্গি’ আটক করা হয়। গত ১ জুলাই কক্সবাজার থেকে অপর এক নারী আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় প্রবাসী জাকিরের ৪তলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে। তাই আজ সকাল ১০টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতরে তল্লাশি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন